১০ মিনিটে ফুল চার্জ হবে ফোন

১৪ জুলাই, ২০২০ ১৫:৩৩  
বর্তমান সময়ে ফোন কোম্পানিগুলো ফাস্ট চার্জিং প্রযুক্তির উপর জোর বাড়াচ্ছে। এবার জানা গেল আগামীকাল অপো একটি বিশেষ ফাস্ট চার্জিং প্রযুক্তি উন্মোচন করবে, যার নাম হবে ১২৫ ওয়াট সুপারভুক ৩.০। গতবছর কোম্পানি ৬৫ ওয়াট সুপারভুক ২.০ উন্মোচন করেছিল। অপো তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ১২৫ ওয়াট সুপারভুক ৩.০ প্রযুক্তির কথা জানিয়েছে। অপোর তরফে জানানো হয়েছে ১২৫ ওয়াট সুপারভুক ৩.০ প্রযুক্তির সাহায্যে ১০ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে ৪,০০০ এমএএইচ এর স্মার্টফোন।